
ফাতেহ ডেস্ক
চট্টগ্রামের কোতোয়ালি থানায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সাহাবুদ্দিন নামে গণধর্ষণ মামলার এক আসামি নিহত হয়েছেন। এ সময় শ্যামল দে নামে আরেক আসামিকেও গ্রেফতার হয়েছে বলে জানা গেছে।
আজ মঙ্গলবার ভোরে নগরীর কোতোয়ালি থানার ফিশারিঘাটে এ বন্দুকযুদ্ধে ঘটনা ঘটে।
পুলিশের দাবি, নিহত সাহাবুদ্দিন এক তরুণী গণধর্ষণ মামলার আসামি। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধেও একই অভিযোগ রয়েছে। ঘটনাস্থল থেকে দুটি প্রাইভেটকার জব্দ করা হয়।
কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, গতকাল সোমবার প্রাইভেটকারে এক তরুণীকে গণধষর্ণ করা হয়েছে মর্মে থানায় অভিযোগ আসে সাহাবুদ্দিন ও শ্যামল দেসহ কয়েকজনের বিরুদ্ধে। মঙ্গলাবার ভোরে নগরীর কোতোয়ালি থানার ফিশারিঘাট এলাকায় অভিযানে নেমে তাদেরকে গ্রেফতার করা হয়।
মৃত সাহাবুদ্দিন গণধর্ষণ মামলার আসামি। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ বিষয়ে পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানান ওসি মহসীন।
