
ফাতেহ ডেস্ক
সিলেটের ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া গহরপুরের শায়খুল হাদিস পদে নিযুক্ত হয়েছে আল্লামা গহরপুরি রহ.-এর অন্যতম খলিফা আল্লামা সাদ উদ্দীন ভাদেশ্বরী দা. বা.। সম্প্রতি জামিয়ার শায়খুল হাদিস ও শিক্ষাসচিব আল্লামা আবদুস সাত্তার (হেমুর হুজুর) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করায় গতকাল জামিয়ার মজলিসে ইলমির এক মিটিংয়ে সর্বসম্মতিক্রমে আল্লামা ভাদেশ্বরীকে শায়খুল হাদিস হিসেবে ঘোষণা করেন জামিয়ার মুহতামিম মাওলানা হাফিজ মুসলেহুদ্দীন রাজু।
আল্লামা ভাদেশ্বরী এর আগে একবার কিছুদিন গহরপুরের শায়খুল হাদিস পদে থাকলেও পরে স্বেচ্ছায় এ দায়িত্ব থেকে অব্যাহতি নেন। তবে দায়িত্ব ছাড়লেও দীর্ঘদিন যাবত তিনি বুখারির দরস দিয়ে আসছেন জামিয়ায়। হেমুর হুজুরের ইন্তেকালে এ পদটি শূন্য হয়ে যাওয়ায় গতকাল আবার তাঁকে শায়খুল হাদিস হিসেবে নিযুক্ত করা হয়েছে।
এ দিকে শিক্ষাসচিব পদে নিযুক্তি পেয়েছেন সাবেক সহকারী শিক্ষাসচিব হাফেজ মুফতি আনোয়ার হোসাইন শরিয়তপুরী। এবং সহকারী শিক্ষাসচিব হিসেবে নিযুক্ত হয়েছেন আল্লামা গহরপুরী রহ.-এর দৌহিত্র মুফতি ইশফাক আহমদ। গতকাল একই বৈঠক থেকে জামিয়ার প্রিন্সিপাল সকল উসতাদের সম্মতিতে পর্যায়ক্রমে শিক্ষাসচিব ও সহকারী শিক্ষাসচিব হিসেবে তাঁদের নাম ঘোষণা করেন।
হামমাদ রাগিব/
