
ফাতেহ ডেস্ক
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক বাংলাদেশি নারীকে শ্বশুর ও শাশুড়িকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তার নাম উম্মে ফেরদৌসি।
ফক্স এইটের বরাতে জানা যায়, ৩৮ বছরের ওই গৃহবধূ তার শ্বশুর-শাশুড়িকে খাবার দিতেন না। তার কাছে খাবার ও পানি ভিক্ষা চাইতে তাদের বাধ্য করতেন। ছুরি দিয়ে তাদের আঘাতও করেছেন বলে অভিযোগ আছে।
মার্কিন পুলিশ জানায়, শ্বশুর ও শাশুড়িকে অভুক্ত রাখতেন ফেরদৌসি। একাধিকবার তিনি তাদের খাবার ও পানি দেননি। এর ফলে তারা অপুষ্টিহীনতায় ভুগছেন। তাদের চিকিৎসা প্রয়োজন।
শাশুড়ি পুলিশকে জানায়, খাবার ধরতে যাওয়ায় একদিন ফেরদৌসি ছুরি দিয়ে ডান হাত কেটে দিয়েছেন। পুলিশ নিশ্চিত করেছে, সত্যিই তার ডান বাহুতে কাটার চিহ্ন রয়েছে। ফেরদৌসির স্বামীও জোর করে মায়ের হাতে খামছি দিতে দেখেছেন। এতে তার ডান হাতে আঁচড় পড়েছে।
ফেরদৌসির বিরুদ্ধে বৃদ্ধ ব্যক্তিকে নিপীড়ন এবং ৬৫ বছরোর্ধ্ব ব্যক্তিকে ছুরি দিয়ে হামলার অভিযোগ আনা হয়েছে। তাকে ব্রেভার্ড কাউন্টি কারাগারে পাঠানো হয়েছে।
