ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত ৭

ফাতেহ ডেস্ক

ভারতের বিহারে ট্রেন দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৪ জন। ভোরে সীমাঞ্চল এক্সপ্রেস নামের দ্রুতগতির একটি ট্রেনের ১১টি বগি উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ভোর চারটার দিকে পাটনা থেকে ৩০ কিলোমিটার দূরে দুর্ঘটনা ঘটে। ১১টি বগির মধ্যে ৩ টি স্লিপার কোচ, একটি জেনারেল কোচ এবং একটি এসি কোচ রয়েছে। আটকে পড়াদের উদ্ধারে কাজ চলছে।

নিহতদের প্রত্যেকের পরিবারকে ৫ লাখ, গুরুতর আহতদের পরিবারকে ১ লাখ এবং সাধারন আহতদের ক্ষেত্রে ৫০ হাজার রুপি ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন রেলমন্ত্রী। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আগের সংবাদএক অর্থবছরেই বিআরটিসির লোকসান শতকোটি টাকা
পরবর্তি সংবাদফিলিস্তিনিদের সব ধরনের সহায়তা বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের