কাউকে অন্যায়ভাবে বাদ দেয়া হলে কেন্দ্র দেখবে : কাদের

ফাতেহ ডেস্ক

উপজেলা নির্বাচনে শুধু তৃণমূলের পাঠানো নামই বিবেচনায় থাকবে না, কাউকে অন্যায়ভাবে বাদ দেয়া হলে কেন্দ্র থেকে দেখা হবে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। সকালে রাজধানীর ধানমন্ডিতে, উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম উদ্বোধন শেষে এ কথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, আগামী শুক্রবার মনোনয়ন বোর্ডের যৌথ সভায় প্রথম ও দ্বিতীয় ধাপের নির্বাচন এবং শনিবার তৃতীয় ও চতুর্থ ধাপের নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করা হবে।

বেলা ১১ টার দিকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সংসদের সংরক্ষিত আসনের মনোনয়নও শুক্রবার চূড়ান্ত করা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলবে মনোনয়ন কার্যক্রম। বৃহস্পতিবার পর্যন্ত ফরম কেনা ও জমা দেয়া যাবে।

আগের সংবাদমাদক নিয়ন্ত্রণ ও নিরাপদ সড়ক নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর
পরবর্তি সংবাদআদালতে খালেদা জিয়া