ঢাকার দুই সিটির নির্বাচন: মেয়র-কাউন্সিলর পদে প্রতীক বরাদ্দ

ফাতেহ ডেস্ক 

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদের উপনির্বাচনের প্রার্থীর পাশাপাশি নবগঠিত দক্ষিণ ও উত্তরের কাউন্সিলর প্রার্থীদের প্রতীক বরাদ্দ করেছে নির্বাচন কমিশন।

আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে ডিএনসিসি নির্বাচনের প্রতীক দেয়া হয় আগারগাঁওয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে থেকে। আর দক্ষিণ সিটির কাউন্সিলর প্রার্থীদের প্রতীক দেয়া হয় গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চ থেকে।

উত্তর ঢাকার মেয়র প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের আতিকুল ইসলাম পেয়েছেন নৌকা, আর জাতীয় পার্টির শাফিন আহমেদের প্রতীক লাঙল। প্রতীক পাওয়ার পরই প্রচারের আনুষ্ঠিকতা শুরু হয়ে গেছে। প্রতীক দেয়ার পর আচরণ বিধিমালার বিষয় ও নির্দেশনা দেয় ইসি। উত্তরে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন পাঁচ প্রার্থী।

গতকাল নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করেছেন ববি হাজ্জাজ। মেয়র উপনির্বাচনসহ ২৮ ফেব্রুয়ারি ভোট হবে নবগঠিত দুই সিটির ৩৬টি ওয়ার্ডে।

আগের সংবাদচলছে পুরোদমে ইজতেমার প্রস্তুতি, ৫০ শতাংশ কাজ সমাপ্ত
পরবর্তি সংবাদঅবৈধ ক্ষমতা দখলকারীদের জন্য দেশ পিছিয়েছে