নির্বাচনে বড় দু-একটি দলের না আসা হতাশার: ইসি

ফাতেহ ডেস্ক

উপজেলা পরিষদ নির্বাচনে বড় দু-একটি দলের না আসা হতাশার বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। তবে এবারের ভোট সার্বিকভাবে অংশগ্রহণমূলক না হলেও প্রতিযোগিতামূলক হবে বলে দাবি তার।

আজ রোববার দুপুরে আগারগাঁওয়ের ইটিআই ভবনে উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ উদ্বোধন করে এসব কথা বলেন সিইসি।

জানান, কর্মকর্তাদের আচরণে নির্বাচন ব্যাহত হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি আইনের মধ্যে থেকে নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনার দায়িত্ব পালনের নির্দেশও দেন তিনি। ভোটে পোলিং এজেন্টদের নিরাপত্তার বিষয়েও সজাগ থাকার আহ্বান জানান কে এম নূরুল হুদা।

আগের সংবাদভালবাসা দিবসের রাতে গণধর্ষণের শিকার হলেন গার্মেন্ট-কর্মী এক তরুণী
পরবর্তি সংবাদবৃষ্টির অজুহাত দেখিয়ে আখেরি মুনাজাত একদিন পিছিয়ে নিলেন সাদপন্থীরা