সিরাজগঞ্জে নির্মাণাধীন ভবন ধসে ২ শ্রমিকের মৃত্যু

ফাতেহ ডেস্ক

সিরাজগঞ্জের পৌর এলাকায় ভবন নির্মাণের সময় দেয়াল ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।

ফায়ার সার্ভিস জানায়, রোববার বিকেলে পৌর এলাকার ধানবান্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মানের কাজ করছিলেন ৭ শ্রমিক।

এ সময় বিদ্যালয়ের পুরোন ভবনের একপাশের দেয়াল ধসে চাপা পড়েন ৩ জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নর্থ বেঙ্গল হাসপাতালে নিয়ে গেলে মারা যান কামারখন্দ উপজেলার জেলহক হোসেন ও বেলাল হোসেন। ঘটনার পর থেকে নির্মাণাধীন ভবনের ঠিকাদার পলাতক।

আগের সংবাদভারত কি পাকিস্তানে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে?
পরবর্তি সংবাদদুর্নীতি করতে কেউ লজ্জা পায় না : দুদক চেয়ারম্যান