তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ফাতেহ ডেস্ক

পঞ্চগড়, পটুয়াখালী ও নাটোরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশত। এরমধ্যে সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পিকনিক বাস খাদে পরে মারা গেছে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সজিব কুমার সিংহ।

পুলিশ জানায়, আটোয়ারী উপজেলার রসেয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে পিকনিকের জন্য রওশনপুর চা বাগানে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস আহত ২৬ জনকে উদ্ধার করে হাসপাতালে নিলে সজীবকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে, পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পল্লীবিদ্যুৎ এলাকায় বাস উল্টে বাসমালিক আনন্দ দাস নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২৫ যাত্রী। এদিকে নাটোরের লালপুরে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

-এটি

আগের সংবাদইয়েমেনের হুতিদের হামলায় ৯ সৌদি সেনা নিহত
পরবর্তি সংবাদআগামীতে একসাথে ইজতেমা করার প্রস্তাব প্রতিমন্ত্রীর