
ফাতেহ ডেস্ক
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। সকাল আটটায় শুরু হয়ে ভোট চলে বিকাল চারটা পর্যন্ত।
এখন পর্যন্ত ২১৯টি কেন্দ্রের ফল পাওয়া গেছে। তাতে নৌকার মেয়র প্রার্থী আতিকুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ১শো ৭৫ ভোট আর লাঙ্গলের শাফিন আহমেদ পেয়েছেন ৫হাজার ২শো ৭৮ ভোট। বৈরী আবহাওয়ায় সকাল থেকেই কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিলো খুবই কম।
দুই সিটি মিলিয়ে ১ হাজার ৭০০ এর বেশি কেন্দ্রে ভোট নেয়া হয়। সব মিলিয়ে ভোটার ৪০ লাখ। তবে, নির্বাচন ঘিরে কোথাও কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
তবে, উত্তর ঢাকা সিটির মেয়র পদে উপনির্বাচনের পাশাপাশি ঢাকার দুই সিটির ১৮টি করে মোট ৩৬টি নতুন ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন হয়েছে।
পাশাপাশি ঢাকা উত্তরের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদেও উপনির্বাচন হয়।
