সোনাগাজীতে ঘরে ঢুকে স্কুল ছাত্রীকে ধর্ষণ

ফাতেহ ডেস্ক

ফেনীর সোনাগাজীতে ঘরে ঢুকে অধ্যনরত স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় স্থানীয় বখাটে রিমন (২০) নামে এক যুবককে আটক করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ।

গতকাল শুক্রবার রাতে সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। ওই ছাত্রী মতিগঞ্জ আর এম হাট কে উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণিতে পড়াশোনা করে। সাতবাড়ীয়া গ্রামের গোলবক্স বাড়ীর মৃত মোহাম্মদ আলী জিন্নার ছেলে শাহীন মাহমুদ রিমন (২০)-কে আসামী করে ওই ছাত্রীর মা বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

ওই ছাত্রীর মা ও মামলার বাদী জানান, বখাটে রিমন বেশ কিছুদিন যাবৎ আমার মেয়েকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে কুপ্রস্তাব দিত। বিষয়টি মেয়ে আমাদের জানালে আমরা তার মাকে অবহিত করে বিচার দাবী করি।

স্কুলের প্রধান শিক্ষককেও বিষয়টি জানানো হয়েছিল। গতকাল সন্ধ্যায় আমি ও আমার স্বামীর অনুপস্থিতে বখাটে রিপন ঘরে ঠুকে জোরপূর্বক আমার মেয়েকে ধর্ষণ করে। আমি ঔষুধ নিয়ে বাসায় আসলে মেয়ে আমাকে সবকিছু জানালে আমার মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ে। তার সহপাঠিরা আজ যখন স্কুলে ক্লাস করছে তখন আমার মেয়ের মেডিকেল করা হচ্ছে। আমি এ ঘটনার দৃষ্টান্ত মুলক বিচার চাই।

মতিগঞ্জ আর এম হাট কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, মেয়ের অভিযোগের প্রেক্ষিতে আমরা স্থানীয় ইউপি চেয়ারম্যাকে বিষয়টি জানাই, তাকে ডেকে গত পরশু সতর্কও করি আইনি ব্যবস্থার ভয় দেখিয়ে। তারপর কাল রাতে ঘটে অনাকাঙ্খিত ঘটনা। আমি পৈচাশিক এ ঘটনায় জড়িত নরপশুটির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

আগের সংবাদকাশ্মীরে অভিযান পরিচালনার সময় প্রাণ গেল ভারতীয় আরও ৩ সেনার
পরবর্তি সংবাদভারতে অস্ত্রের বড় উৎস ইসরায়েল