সড়ক দুর্ঘটনা থেকে শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কলেজছাত্রের

ফাতেহ ডেস্ক

চলন্ত মোটরসাইকেলের সামনে দিয়ে দৌড়ে শিশুকে বাঁচাতে গিয়ে ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে প্রাণ হারালেন কলেজছাত্র ফরিদ হোসেন (২২)। এ সময় আহত হয়েছেন তার চাচাতো ভাই আকাশ।

আজ শনিবার দুপুরে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার খেরুপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরিদ হোসেন তিতুমীর কলেজের অনার্স ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ও শিবালয় উপজেলার জগদিয়া গ্রামের কুব্বাত আলীর ছেলে।

নিহতের চাচা রমজান আলী বলেন, সকালে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে ফরিদ তার চাচাতো ভাই আকাশ হরিরামপুর উপজেলার বাল্লা এলাকায় বেড়াতে যায়।

সেখান থেকে ফেরার পথে দুপুরে খেরুপাড়া এলাকায় তাদের চলন্ত মোটরসাইকেলের সামনে দিয়ে এক শিশু দৌড় দেয়। ওই শিশুকে বাঁচাতে গিয়ে ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে মারাত্মক আহত হয় তারা। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে ফরিদ মারা যায়। গুরুতর আহত অবস্থায় আকাশকে মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আগের সংবাদসোমালিয়ায় গাড়ি বোমা হামলায় নিহত ৩৬
পরবর্তি সংবাদসন্ত্রাস-চাঁদাবাজ-মাদক ব্যবসার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন শামীম ওসমান