মেননের পর এবার রেলমন্ত্রীর ‘হিজাব’ নিয়ে কটূক্তি, ইসলাম-বিদ্বেষের শেষ কোথায়?

নিজস্ব প্রতিবেদক

গত ৩ মার্চ বামধারার রাজনীতিক রাশেদ খান মেননের ইসলামি শিক্ষা ও আলেমদের নিয়ে কটূক্তিমূলক বক্তব্যের পর আজ ইসলামের পর্দাপ্রথা ও হিজাব নিয়ে বিদ্বেষমূলক বক্তব্য দিলেন সরকারের রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ শুক্রবার দুপুরে পঞ্চগড় সরকারি মিলনায়তন চত্বরে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় এমন বক্তব্য দেন তিনি।

রেলমন্ত্রী বলেন, হিজাবের নামে নারীরা নিজেদের বন্দী করে ফেলছে। এর মধ্যে সুক্ষ্ম ধর্মীয় প্রচারণা রয়েছে। এটি এখন বাংলাদেশের প্রত্যেক জায়গায় শুরু হয়েছে।

পরিপূর্ণভাবে যারা পর্দাপ্রথা পালন করার চেষ্টা করেন, তাদেরকে জামায়াত ট্যাগ দিয়ে রেলমন্ত্রী আরও বলেন, জামায়াতের একদল আছে যাদের চোখ ছাড়া কিছুই দেখা যায় না।

এ সময় তিনি বোরকাপরা নারীদের সমালোচনা করে বলেন, বোরকা পরে অনেক নারী নানামাত্রিক অপরাধের সঙ্গে জড়িয়ে যাচ্ছে।

ধর্মবিষয়ে সচেতন মহল রেলমন্ত্রীর এমন বক্তব্যকে ইসলামের অলঙ্ঘনীয় বিধান পর্দাপ্রথার বিরুদ্ধাচরণ বলেই মনে করছেন। পাশাপাশি যারা পর্দাপ্রথা পালন করেন, এ দেশের অসংখ্য নারী, তাঁদের জন্য এটা অবমাননাকর ও বিদ্বেষমূলক বলেও দাবি সচেতন মহলের। তাঁরা বলছেন, প্রজাতন্ত্রের দায়িত্বশীল একজন মন্ত্রী হয়ে কারও ধর্মীয় স্বাধীনতা ও পোশাক-পরিচ্ছদ নিয়ে এমন মন্তব্য তিনি করতে পারেন না।

এইচআর/

আগের সংবাদহেফাজতে ইসলামকে নিয়ে খেলা করবেন না : আল্লামা বাবুনগরী
পরবর্তি সংবাদরাশেদ খান মেনন : অন্ধকারে যার বাস, আলোকছটা তার সহ্য হবে কীভাবে?