
মুসান্না মেহবুব
মাওলানা আবদুল্লাহ মায়মুন। মেধাবী তরুণ আলেম এবং মাদরাসাশিক্ষক। সিলেটের একটি মাদরাসায় হাদিসের অধ্যাপনা করতেন। মা-বাবা লন্ডন থাকেন। নতুন বিয়ে করেছেন। নববধূকে নিয়ে সিলেট থেকে প্রাইভেট কারে বেড়াতে যাচ্ছিলেন মৌলভীবাজারে অবস্থিত মামাবাড়িতে। পথিমধ্যে গাড়ির গ্যাস নেওয়ার জন্য ঢাকা-সিলেট মহাসড়কের আউসকান্দি এলাকায় একটি গ্যাসপাম্পে গাড়ি থামান। গ্যাস নিয়ে কিছুদূর এগোতেই একটি হাইএস মায়মুনের গাড়ির গতিরোধ করে। এবং অস্ত্রের মুখে মায়মুন ও তাঁর ড্রাইভারকে নিয়ে হাইএসটি উধাও হয়ে যায়।
গত ৫ মার্চ মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থল পরিদর্শন করে গ্যাসপাম্পের সিসিক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ তদন্ত শুরু করেছে। কিন্তু ঘটনার পাঁচদিন পেরিয়ে গেলেও মাওলানা আহমদ মায়মুন এবং তাঁর ড্রাইভারের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না।
কে বা কারা অপহরণ করল, সে ব্যাপারেও ধারণা পাচ্ছে না কেউ। মাওলানা আহমদ মায়মুনের পরিবার, আত্মীয়-স্বজন এবং বন্ধুবান্ধব চরম দুশ্চিন্তায় সময় পার করছেন। প্রশাসনের উচ্চ পর্যায়ের আন্তরিক সহযোগিতা প্রার্থনা করছেন তাঁরা।
