অসুস্থ শিশুদের ৫ থেকে ৭ ভাগ কিডনি-রোগে আক্রান্ত

ফাতেহ ডেস্ক

হাসপাতালে চিকিৎসা নিতে আসা শিশুদের পাঁচ থেকে সাত ভাগ কিডনি-রোগে আক্রান্ত বলে জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের মিলন হলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

চিকিৎসকেরা জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর সাত হাজার রোগী বহির্বিভাগে চিকিৎসা নেয়। তাদের মধ্যে ভর্তি হয় ছয়শোর বেশি, আর মারা যায় এক ভাগ।

বঙ্গবন্ধু মেডিকেলসহ ঢাকা মেডিকেল, শিশু হাসপাতালসহ দেশের চার হাসপাতালে শিশু কিডনি-রোগীর ডায়ালাইসিসের ব্যবস্থা আছে। একমাত্র বঙ্গবন্ধু মেডিকেলে চলছে শিশুর কিডনি প্রতিস্থাপন। ২০০৬ সালে এ পর্যন্ত ১১ শিশুর কিডনি প্রতিস্থাপন করা হয়েছে বলেও জানায় কর্তৃপক্ষ। এদিকে, শিশুদের কিডনি-রোগের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে শুরু হয়েছে শিশু কিডনি সপ্তাহ।

আগের সংবাদগাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের আবারও বিমান হামলা
পরবর্তি সংবাদইথিওপিয়ার বিমান বিধ্বস্তে ১৫৭ আরোহীর কেউ বেঁচে নেই