
ফাতেহ ডেস্ক
দেশের ৪৮১ উপজেলায় ৫ ধাপের নির্বাচনের ৪টি ধাপে আওয়ামী লীগের ১১০ জন চেয়াম্যান প্রার্থী বিনা প্রতিদন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। এর মধ্যে প্রথম ধাপের ১৫ জন এরই মধ্যে নির্বাচন কমিশনের অনুমোদন পেয়ে নির্বাচিত হয়েছেন। বাকি উপজেলাগুলোতেও একক প্রার্থী থাকায় চেয়ারম্যান পদে ভোট করার প্রয়োজন হবে না।
এমন ঘটনা সবচেয়ে বেশি বাগেরহাট জেলায়। সেখানকার ৯ উপজেলার ৬টিতেই চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একক প্রার্থী। তবে অন্যান্য পদে ভোট হবে।
এদিকে ফেনীর ৬ উপজেলার ৫টিতেও চেয়ারম্যান পদে একক প্রার্থী রয়েছেন। এর মধ্যে পরশুরামে চেয়ারম্যান ও দুই ভাইস চেয়াম্যান পদেই একক প্রার্থী থাকায় সেখানে কোন ভোটই হবে না।
এছাড়া কুমিল্লার ১৩ উপজেলার মধ্যে ৫টিতে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের ১৫ পদেও ভোট ছাড়াই জয়ী হচ্ছেন আওয়ামী লীগের প্রার্থীরা। বিএনপিসহ বেশ কয়েকটি দল এবার নির্বাচনে অংশ নিচ্ছে না।
