এফ আর টাওয়ারের মালিক ফারুক-তাসভির রিমান্ডে

ফাতেহ ডেস্ক

এফ আর টাওয়ারে আগুনের ঘটনায় গ্রেপ্তার ভবনের একাংশের মালিক তাসভির উল ইসলাম ও জমির মালিক এস এম এইচ আই ফারুককে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে অবহেলাজনিত হত্যার অভিযোগ আনা হয়েছে।

বনানীর এফ আর টাওয়ারে বৃহস্পতিবারের আগুনে নিহত হন ২৬ জন। এর পরেই ভবনটির অগ্নিনির্বাপণ ব্যবস্থাসহ নির্মাণ ত্রুটির বিষয়টি সামনে আসে। অভিযোগ ওঠে, বিল্ডিং কোড না মেনেই নির্মিত হয়েছে ভবনটি।

এ ঘটনায় অবহেলা জনিত হত্যাকাণ্ডের অভিযোগে শনিবার রাতে গ্রেপ্তার হন ভবনের একাংশের মালিক তাসভীর উল ইসলাম এবং জমির মালিক এস এম এইচ আই ফারুক। রোবাবার তাদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

এ ঘটনায় রাজউক বা অন্য কোনো সরকারি প্রতিষ্ঠানের দায় আছে কিনা সে বিষয়ে সরাসরি কোনো বক্তব্য দেয়নি পুলিশ। তবে তারা বলছে, ঘটনার তদন্তে কোনো চাপ পরোয়া করা হবে না।

তদন্তে যাদেরই গাফিলতির প্রমাণ পাওয়া যাবে মামলায় তাদের সবাইকে আসামি করার কথা জানিয়েছে পুলিশ।

আগের সংবাদঅনিয়মের কারণে তিতাস উপজেলায় ভোট স্থগিত
পরবর্তি সংবাদকালবৈশাখি ঝড়ে রাজধানীতে ৬ জনের মৃত্যু