জয়পুরহাটে দুজন নিহতের মামলায় ৪৭ আসামি জেল-হাজতে

ফাতেহ ডেস্ক

জয়পুরহাটের কালাইয়ে দুইপক্ষের সংঘর্ষে দুজন নিহতের মামলায় দুই চেয়ারম্যানসহ ৪৭ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার দুপুরে জেলা অতিরিক্ত মুখ্য হাকিম আদালতের বিচারক ইকবাল বাহার এ আদেশ দেন।

গত ১০ মার্চ কালাই উপজেলা নির্বাচন নিয়ে স্থানীয় আওয়ামী লীগের দুইপক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়।

এক পক্ষে ছিলেন কালাই উপজেলার চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলনের সমর্থকরা এবং অন্য পক্ষে ছিলেন মাত্রাই ইউপি চেয়ারম্যান শওকত হাবিব তালুকদার ও উদয়পুর ইউপি চেয়ারম্যান ওয়াজেদ আলীর লোকজন। ওই বিরোধের জের ১৬ মার্চ সংঘর্ষে মারা যান দুইজন।

আগের সংবাদচবিতে পুলিশ-ছাত্রলীগ সংঘর্ষে আহত ৭
পরবর্তি সংবাদগণপরিবহনে নারীদের শ্লীলতাহানি : যেভাবে প্রতিরোধ সম্ভব