
ফাতেহ ডেস্ক
নিজের সমস্ত সম্পদ ট্রাস্টে দান করলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। বিষয়টি দেখভালের জন্য ৫ সদস্যের ট্রাস্টি বোর্ডও গঠন করা হয়েছে। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সাল চিশতি এ তথ্য নিশ্চিত করেছেন।
এরশাদের গঠন করা ট্রাস্টে তার ছেলে এরিক এরশাদকে রাখা হলেও নেই স্ত্রী রওশন এরশাদ ও ভাই জিএম কাদেরের নাম। ট্রাস্টি বোর্ডের সদস্যরা হলেন এইচ এম এরশাদ, তাঁর ছেলে এরিক এরশাদ, ব্যক্তিগত সচিব অবসরপ্রাপ্ত মেজর খালেদ আখতার, আত্মীয় মুকুল এবং ব্যক্তিগত কর্মী মোহাম্মদ জাহাঙ্গীর।
এস এম ফয়সাল চিশতি জানান, ঢাকা ও রংপুরের সমস্ত স্থাবর-অস্থাবর সম্পত্তি ট্রাস্টে দান করেছেন এরশাদ। এ ছাড়া জাতীয় পার্টির কাকরাইল কার্যালয়টি দলকে দান করেছেন তিনি।
