
ফাতেহ ডেস্ক
ইসলাম বিষয়ক ব্লগার শফিউর রহমান ফারাবীকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় খালাস দিয়েছেন আদালত।
আজ ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আস সামশ জগলুল হোসেন তাঁকে খালাস দেন। রায় ঘোষণার আগে ফারাবীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ধর্মবিদ্বেষী ও পরশ্রীকাতর লেখিকা তসলিমা নাসরিনের কলাম প্রকাশের কারণে পত্রিকার সম্পাদক নঈম নিজামকে হুমকি দেয়ার অভিযোগ আনা হয় ফারাবীর বিরুদ্ধে। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভিআইপি ব্যক্তিকে হুমকি দেয়ার আরও একাধিক অভিযোগ এনে তাঁর বিরুদ্ধে ২০১৫ সালের ১৪ মার্চ রাজধানীর রমনা থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (রমনা জোন) ফজলুর রহমান। পরে ঘটনার তদন্ত করে ২০১৫ সালের ৩০ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। কিন্তু অভিযোগ প্রমাণিত না হওয়ায় আজ এ মামলা থেকে তাঁকে খালাস দেন আদালত।
