
ফাতেহ ডেস্ক
নাটোরের লালপুরে ছাত্রলীগ কর্মী মোয়াজ্জেম হোসেন খান্নাস হত্যা মামলায় ৪ জনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহম্মদ সাইফুর রহমান সিদ্দিক দুপুরে এই রায় দেন।
মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন, লালপুরের বাহাদুরপুর গ্রামের শুকুর হোসেন ওরফে বাবু, দুই ভাই শামীম হোসেন ও সুজন হোসেন এবং আব্দুল মতিন। যাবজ্জীবন দণ্ড পেয়েছেন একই গ্রামের সান্টু মিয়া। এছাড়া বেকসুর খালাস পেয়েছেন ১৩ আসামি।
মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জানান, ২০০২ সালের ২৮ ফেব্রুয়ারি লালপুরের হাবিবপুর গ্রামে ছাত্রলীগ কর্মী মোয়াজ্জেমকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।
এদিকে, জয়পুরহাটে মাদ্রাসা ছাত্র নুরুন্নবী হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল।
