সংযুক্ত আরব আমিরাত নতুন করে আবারও হাত মেলালো ইসরাইলের সঙ্গে

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনিদের অধিকার ও বিশ্ব মুসলিম সার্থকে জলাঞ্জলি দিয়ে অবৈধ ইহুদি রাষ্ট্র ইসরাইলের সঙ্গে হাত মিলিয়েছে সংযুক্ত আরব আমিরাত। গত সপ্তাহে দক্ষিণ গ্রিসে মোরিয়া এজিয়ান উপদ্বীপে ইনিওহোস ২০১৯ চুক্তি নিয়ে ইসরায়েলের সঙ্গে অংশ নেয় আরব আমিরাত।

তুর্কিভিত্তিক সংবাদমাধ্যম ইয়েনি শাফাক জানায়, মোরিয়ায় আরব আমিরাতের সামরিক অবস্থানের পরিকল্পনার পেছনে ওয়াশিংটন রয়েছে বলে গুঞ্জন রয়েছে। আবুধাবি তুরস্কবিরোধী জোটে যোগদান এজিয়ান সাগরে উত্তেজনা বাড়িয়ে তুলেছে।

এ চুক্তিতে উল্লেখযোগ্য ছিল আবুধাবি ও ইসরাইলের পাইলটরা মোরিয়ায় জুড়ে তাদের বিমানগুলো একত্র করেছিল।

এ বছরে ইনিহোস চুক্তির আরেকটি উল্লেখযোগ্য বিষয় ছিল সেনাবাহিনীর জন্য এফ-৩৫ ব্যবহার।

আগের সংবাদখালেদার মুক্তির শর্তে সংসদে যেতে চায় বিএনপি
পরবর্তি সংবাদমুগদায় স্ত্রীকে হত্যার পর লাশে আগুন, স্বামী গ্রেপ্তার