
ফাতেহ ডেস্ক
ভারতে লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় ১৫শ ৯৪ প্রার্থীর ৩৪০ জনই কোনো না কোনো মামলার আসামি। এ তথ্য উঠে এসেছে ভারতের নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা অ্যাসোসিয়েশন অব ডেমোক্রেটিক রিফর্মস–এ ডি আরের সমীক্ষায়।
রিপোর্টে বলা হয়, পশ্চিমবঙ্গের পাঁচটি আসনের ৬১ প্রার্থীর ১৪ জনের বিরুদ্ধেই গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে তালিকার শীর্ষে রয়েছে বিজেপি।
যাদের পাঁচ প্রার্থীর চার জনের বিরুদ্ধেই মামলা আছে। এর পরের অবস্থান তৃণমূলের। পাঁচ প্রার্থীর মধ্যে ২ জনই মামলার আসামি।
