সৌদি আরবে সন্ত্রাসী হামলায় নিহত ৪

ফাতেহ ডেস্ক

সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি পুলিশ ফাঁড়িতে ভয়াবহ সন্ত্রাসী হামলা চালানোর চেষ্টা করেছে আইএস। তবে হামলাটি দেশটির প্রতিরক্ষা বাহিনী প্রতিহত করেছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

এ সময় হামলাকারী ৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছে তারা। আহত হয়েছেন ৩ নিরাপত্তাকর্মী। স্থানীয় পুলিশ জানায়, রোববার সন্দেহভাজন হামলাকারীরা একটি গাড়িযোগে রিয়াদ থেকে ২৫০ কিলোমিটার উত্তরে অবস্থিত পুলিশ ফাঁড়ির প্রধান ফটকে হামলার চেষ্টা করে।

Image result for সৌদি আরবে সন্ত্রাসী হামলায় নিহত ৪

কিন্তু নিরাপত্তা বাহিনীর জোর প্রতিরোধের মুখে তারা ভেতরে ঢুকে তাদের হামলা চালাতে সক্ষম হয়নি। হামলাকারীদের কাছে মেশিনগান, বোমা ও মলোটোভ ককটেল পাওয়া গেছে বলে জানিয়েছে নিরাপত্তা কর্মীরা। এদিকে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দায় স্বীকার করেছে আইএস।

আগের সংবাদব্রুনাইয়ের সঙ্গে বাংলাদেশের ৬ সমঝোতা স্মারক সই
পরবর্তি সংবাদমন্দিরের পয়সা আনতে গিয়ে পদপিষ্ট মানুষ, নিহত ৭