কোম্পানীগঞ্জে ধর্ষণের পর স্কুলছাত্রীকে হত্যা

ফাতেহ ডেস্ক

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় শিশু ধর্ষণের পর হত্যার অভিযোগে থানায় মামলা হয়েছে। সকালে নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে কোম্পানীগঞ্জ থানায় মামলাটি করেন।

নিহত নাজমুন নাহার ঝুমুর চরকাঁকড়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের মো: হানিফের মেয়ে। সে সমরদ বানু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেণিতে পড়তো।

পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, শনিবার সকালে দুই মামাতো বোনকে সাথে নিয়ে বাড়ির পাশে আম কুড়াতে যায় ঝুমুর। কিছুক্ষণ পর মামাতো বোনেরা বাড়ি ফিরলেও ঝুমুর ফেরেনি। এর বেশ কিছুক্ষণ পর এক নারী ঝুমুরকে খালের পড়ে থাকতে দেখেন।

শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

আগের সংবাদফণীর পর আবহাওয়া স্বাভাবিক, বাড়তে পারে তাপমাত্রা
পরবর্তি সংবাদনির্বাচনী প্রচারণায় দিল্লির মুখ্যমন্ত্রী লাঞ্ছিত