এসএসসিতে পাসের হারে এগিয়ে রাজশাহী, পিছিয়ে সিলেট

ফাতেহ ডেস্ক

এবারের এসএসসি পরীক্ষায় সবচেয়ে ভাল ফল হয়েছে রাজশাহী বোর্ডে। পাসের হার ৯১ দশমিক ছয় চার ভাগ। আর পাসের হারে সবচেয়ে পিছিয়ে সিলেট বোর্ডে। গণিতে বেশি ফেল করায় এই বোর্ডে পাসের হার কমেছে বলে জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক।

এসএসসিতে এবার পাসের হারে শীর্ষে রাজশাহী। এই বোর্ডে ২ লাখ চার হাজার ৮৩৫ পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১ লাখ ৮৬ হাজার ৮২৮ জন। পাসের হার ৯১ দশমিক ছয় চার শতাংশ। জিপিএ ফাইভ ২৯ হাজার ৬৮৭।

কুমিল্লা বোর্ডে পাসের হার ৮৭ ক এক ছয় ভাগ। জিপিএ-ফাইভ পেয়েছে ৮ হাজার ৭৬৪ জন। চট্টগ্রাম বোর্ডে ১ লাখ ৪৯ হাজার ৯৯২ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ১৬ হাজার ৮৫১ জন। পাসের হার ৭৮ দশমিক এক এক।

যশোর বোর্ডে পাসের হার ৯০ দশমিক আট আট। আর জিপিএ ফাইভ পেয়েছে ৯ হাজার ৯৪৮ জন। বরিশালে জিপিএ পেয়েছে ৪ হাজার ১৮৯ জন। পাসের হার ৭৭ দশমিক চার এক ভাগ। দিনাজপুরে পাসের হার ৮৪ দশমিক এক ভাগ। জিপিএ ফাইভ পেয়েছে ৯ হাজার ২৩ জন।

এবার পাশের হারে সবচেয়ে পিছিয়ে সিলেট বোর্ড। ১ লাখ ১৩ হাজার ১৭১ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮০ হাজার ১৬২ জন। জিপিএ ফাইভ ২৭ হাজার ৫৭ জন।

মাদ্রাসা বোর্ডে পাস করেছে ৮৩ দশমিক শুন্য তিন ভাগ পরীক্ষার্থী। জিপিএ ফাইভ পেয়েছে ৬২ হাজার ৮৭ জন। কারিগরী শিক্ষা বোর্ডে পাসের হার ৭২ দশমিক ২৪ ভাগ। জিপিএ ফাইভ পেয়েছে ৪ হাজার ৭৫১ জন।

আগের সংবাদটিভির সংবাদ শিরোনামে বিজ্ঞাপন বন্ধের নির্দেশ
পরবর্তি সংবাদফুটপাতের দোকান বিষয়ে ডিএমপি কমিশনারের হুঁশিয়ারি