মাদক ব্যবসায়ীদের আত্মসমর্পণের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফাতেহ ডেস্ক

আত্মসমর্পণ করা মাদক ব্যবসায়ীদের স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। সোমবার দুপুরে চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে একথা বলেন তিনি।

যারা আত্মসমর্পণ করবে না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়াঁরি দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এসময় শ্রীলঙ্কায় জঙ্গি হামলা প্রসঙ্গে মন্ত্রী বলেন, বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী জঙ্গি কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক অবস্থায় রয়েছে।

জঙ্গিদের কোন ধরণের ছাড় দেয়া হবে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠান শেষে ২০১৭ সালের ৩০ এপ্রিল থেকে চলতি বছরের ১২ এপ্রিল পর্যন্ত বিজিবির হাতে আটক হওয়া বিভিন্ন ধরণের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

আগের সংবাদরমজানের চাঁদ দেখা গেছে, মঙ্গলবার রোজা শুরু
পরবর্তি সংবাদটিভির সংবাদ শিরোনামে বিজ্ঞাপন বন্ধের নির্দেশ