ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২২ মে

ফাতেহ ডেস্ক

২২ মে থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে রেলওয়ে। সোমবার দুপুরে রেলভবনে সাংবাদিকদের এ তথ্য দেন সচিব মো. মোফাজ্জেল হোসেন।

দুর্ভোগ কমাতে এবার কমলাপুর ছাড়াও রাজধানীর চারটি জায়গা থেকে অগ্রিম টিকিট দেয়া হবে। বিমানবন্দর স্টেশন, তেজগাঁও, বনানী ও ফুলবাড়িয়াতেও এবার ট্রেন টিকিট পাওয়া যাবে। এছাড়া, ৫০ ভাগ টিকিট রেলওয়ে অ্যাপের মাধ্যমে বিক্রি হবে।

২২ মে পাওয়া যাবে ৩১ মের টিকিট। অগ্রিম টিকিট বিক্রি চলবে ২৬ মে পর্যন্ত। রেল মন্ত্রণালয়ের সচিব জানান, এই ঈদে ছয়টি স্পেশাল ট্রেন ছাড়া হবে। এদিকে ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ১৭ মে থেকে। ৫ বা ৬ তারিখ ঈদের দিন ধরে অগ্রিম টিকিট দেয়া হচ্ছে।

আগের সংবাদযাত্রীবাহী বাসে র‌্যাবের অভিযান, দুই কোটি টাকার কোকেন আটক
পরবর্তি সংবাদ‘ছেলেকে ছুরিকাঘাতে ও মা-মেয়েকে শ্বাসরোধে হত্যা’