
ফাতেহ ডেস্ক
চিকিৎসা না দিয়ে হাসপাতাল থেকে খালেদা জিয়াকে কেরানীগঞ্জের কারাগারে স্থানান্তরের উদ্যোগ সরকারের একটি অংশের ষড়যন্ত্র বলে মনে করছেন বিএনপি নেতারা। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তারা দাবি করেন, মামলা নিস্পত্তি না হওয়ার পরও খালেদা জিয়াকে জামিন না দেয়া সংবিধানপরিপন্থী। অসুস্থ্য থাকায় দুই দিন ধরে খালেদা জিয়া তরল ছাড়া অন্য কোনো খাবার খেতে পরছেন না বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ড হওয়ার পর প্রায় দেড় বছর কারাগারে আছেন বিএনপি চেয়ারপরসরন খালেদা জিয়া। এসময়ের মধ্যে তৃতীয়বারের মতো বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা চলছে তার। তবে, উন্নত চিকিৎসা থেকে বিএনপি চেয়ারপরসন বঞ্চিত বলে দাবি বিএনপি নেতাদের। হাসপাতালে খালেদা জিয়া দিন দিন আরো অসুস্থ হয়ে পড়ছেন বলে দাবি তার ব্যাক্তিগত চিকিৎসকের।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে দলটির নেতারা অভিযোগ করেন, আবারো হাসপাতাল থেকে কারাগারে নেয়ার উদ্যোগ ষড়যন্ত্র।
মামলা নিস্পত্তি না হওয়ার পরও অসুস্থ খালেদা জিয়ার জামিন না পওয়া সংবিধানপরীপন্থী বলে দাবি বিএনপির আইনজীবীদের।
এদিকে, খালেদা জিয়াকে নিয়ে সংবাদ সম্মেলনের পরপরই নয়াপল্টনে তার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল নেতা-কর্মীরা।
অবিলম্বে মুক্তি না দিলে জোরালো আন্দোলনের হুশিয়ারিও দেন নেতারা।
