ফেনীতে ৭ বছরের শিশুকে ধর্ষণ করল ফেরিওয়ালা

ফাতেহ ডেস্ক

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে বাহার উদ্দিন (২৫) এক ফেরিওয়ালাকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল শনিবার উপজেলার পাঠাননগর ইউনিয়নের পূর্ব শিলুয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও নির্যাতিতার স্বজরা জানায়, শুক্রবার দুপরে অনেক খোঁজাখুঁজির পরও শিশুটিকে না পেয়ে বাড়ির পাশের নির্মাণাধীন দোকান ঘরে কান্নার শব্দ শুনে শিশুটিকে উদ্ধার করে তার মা ও বড় বোন। এ সময় বাহার উদ্দিন তাদের দেখে পালিয়ে যায়।

পরে শিশুটি তার মাকে বিষয়টি খুলে বললে শনিবার সকালে ছাগলনাইয়া থানায় মামলা করেন। বাহার উদ্দিন ওই গ্রামের সুফি বাড়ির মো. রুহুল আমিনের ছেলে। সে পেশায় একজন ফেরিওয়ালা।

নির্যাতিতা শিশুর গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলায়। তারা দীর্ঘদিন ধরে ছাগলনাইয়ার শিলুয়া গ্রামে ওই বাড়িতে ভাড়া বসবাস করছেন।

ছাগলনাইয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম মুর্শেদ বলেন, অভিযুক্ত বাহার উদ্দিনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আগের সংবাদসৌদি যাবার প্রাক্কালে শাহ জালাল বিমানবন্দরে আটক চার রোহিঙ্গা
পরবর্তি সংবাদএবার অনশনে ছাত্রলীগের পদবঞ্চিতরা, মারধরের অভিযোগ