
ফাতেহ ডেস্ক
গত এক দশকে সমৃদ্ধি ও অগ্রগতির দেশে পরিণত হয়েছে বাংলাদেশ; বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সকালে প্রধামন্ত্রীর কার্যালয়ে ময়মনসিংহ সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, শুধু ভোটে জিতলেই চলবে না জনগণের মনও জয় করতে হবে। এ সময় নিজ নিজ এলাকায় উন্নয়নের জন্য নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের কাজ করার আহ্বান জানান তিনি।
শেখ হাসিনা বলেন, কিছুদিন আগেও বাংলাদেশ জঙ্গিবাদ মাথা চারা দিয়ে উঠেছিলো ও দুর্নীতিতে চ্যাম্পিয়ন হিসেবে পরিচিত ছিল বাংলাদেশ, তবে বর্তমান সরকারের উন্নয়নে আজ বিশ্বে রোল মডেল।
এসময় স্থানীয় সরকারকে শক্তিশালী করার উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।
