
ফাতেহ ডেস্ক
ভারতের পাঞ্জাবে দেড়শ ফুট গভীর নলকূপে আটকা পড়ার পাঁচ দিন পর দুই বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
গত বৃহস্পতিবার বাড়ির সামনে খেলার সময় অব্যবহৃত নলকূপটিতে পড়ে যায় শিশু ফতেবির। এরপর থেকেই তাকে উদ্ধারের চেষ্টা চলছিল।
মঙ্গলবার সকালে সাংগুরে পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের সহায়তায় নলকূপ থেকে ফতেবিরকে উদ্ধার করে জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী। হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
