ডিআইজি মিজানকে কেন প্রেপ্তার করা হচ্ছে না, প্রশ্ন হাইকোর্টের

ফাতেহ ডেস্ক

দুদক কর্মকর্তাদের দুর্নীতিতে জড়িয়ে পড়া উদ্বেগজনক বলে মন্তব্য করেছে আপিল বিভাগ। পাশাপাশি বিপুল পরিমাণ অবৈধ সম্পদের দায়ে অভিযুক্ত ডিআইজি মিজানকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না জানতে চেয়েছে সর্বোচ্চ আদালত। অন্য এক মামলায় দুদকের আপিল শুনানিতে এ অভিমত জানায় আদালত।

রোববার দুপুরে হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের জামিন আদেশের বিরুদ্ধে করা দুদকের আপিলের শুনানি হয় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্নাঙ্গ বেঞ্চে।

এ সময় আদালতে জেসমিন ইসলামের জামিনের বিরোধিতা করেন দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান। শুনানির এক পর্যায়ে ডিআইজি মিজানকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না দুদকের আইনজীবীর কাছে জানতে চায় আদালত। দুদকের চেয়ে ডিআইজি মিজান বেশি শক্তিশালী কিনা তা জিজ্ঞাসা করে ক্ষোভ প্রকাশ করে সর্বোচ্চ আদালত।

ডিআইজি মিজানের কাছ থেকে দুদক পরিচালক খন্দকার এনামুল বাছিরের সঙ্গে টাকা নেয়ার অভিযোগ প্রসঙ্গেও কথা বলে আদালত। দুদক কর্মকর্তাদের দুর্নীতিতে জড়িয়ে পড়া উদ্বেগজনক বলেও মন্তব্য করে আপিল বিভাগ।

এদিকে, ভুয়া এলসির মাধ্যমে টাকা আত্মসাতের মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের জামিন বাতিল করে আদালত। একইসঙ্গে চার সপ্তাহের মধ্যে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণেরও নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।

আগের সংবাদ১২ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
পরবর্তি সংবাদতেলের ট্যাংকারে হামলার জন্য ইরানকে দায়ী