‘দুর্নীতিবাজদের জন্যই কালো টাকা সাদা করার সুযোগ’

ফাতেহ ডেস্ক

বিএনপি নেতা মওদুদ আহমদের অভিযোগ, দুর্নীতিবাজদের স্বার্থেই প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে। বাজেটে এবারও জনগণের প্রত্যাশা পূরণ হয়নি বলেও দাবি তার।

আজ রবিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের মানববন্ধনে যোগ দিয়ে তিনি বলেন, বাজেটের আকারের চেয়ে অনেক বেশি টাকা এ সরকারের আমলে বিদেশে পাচার হয়েছে।

পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার উদ্যোগ নেয়ার আহ্বানও জানান বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য। প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন সম্ভব নয় দাবি করে মওদুদ বলেন, জনগণের ওপর ঋণের বোঝা চাপিয়ে বাজেটের আকার বড় করছে সরকার।

আগের সংবাদহামলার ১৮ বছরেও শেষ হয়নি বিচার
পরবর্তি সংবাদসোনাগাজীর সাবেক ওসি মোয়াজ্জেম গ্রেপ্তার