বাজেট নিয়ে ‘অযথা সমালোচনা’ না করার আহ্বান প্রধানমন্ত্রীর

ফাতেহ ডেস্ক

অর্থনৈতিক ব্যবস্থাপনায় বাংলাদেশ বিশ্বে রোল মডেল। বাজেট বাস্তবায়ন নিয়ে দেশবাসীকে অযথা বিভ্রান্ত না করতে বাজেট সমালোচকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংসদে ২০১৮-১৯ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর অর্থমন্ত্রীর পক্ষে সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। বাজেট বাস্তবায়নে বর্তমান সরকার সফল না হলে বিগত ১০ বছরে দেশে এত উন্নতি কিভাবে হলো, সমালোচকদের দিকে প্রশ্ন ছুঁড়ে দেন সংসদ নেতা।

তিনি বলেন, উচ্চাভিলাস না থাকলে সাফল্য পাওয়া যায় না। আওয়ামী লীগ সরকার বড় বাজেট দিয়ে তা সঠিকভাবে বাস্তবায়ন করে বলেও দাবি করেন তিনি।

আগের সংবাদচেক জালিয়াতি মামলায় অধ্যক্ষ সিরাজের সাক্ষ্যগ্রহণ
পরবর্তি সংবাদআশুলিয়ায় ২ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন