
ফাতেহ ডেস্ক
দুই একদিনের মধ্যে হজ-ভিসা দেয়া শুরু হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ। বুধবার সকালে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মসূচিতে এ কথা জানান তিনি।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, অতীতের সব ভুল শুধরে এবার হজ ফ্লাইট পরিচালনার চেষ্টা করা হবে। সমস্যা এড়াতে এবার বিভিন্ন এজেন্সির মাধ্যমে এবার টিকিট বিক্রি করা হবে। হজ যাত্রীদের সেবায় মক্কা, মদীনা ও জেদ্দায় বাংলাদেশের মেডিকেল সেন্টার থাকবে বলেও জানান তিনি।
তিনি বলেন, বিভিন্ন জায়গায় হজ ক্যাম্প স্থাপনের ইচ্ছা থাকলেও সৌদি সরকারের অনিচ্ছার কারণে এবারও তা হচ্ছে না।
