মুরসির হৃদয়ে ছিল ফিলিস্তিনের প্রতি অকুণ্ঠ ভালোবাসা : হামাস

আন্তর্জাতিক ডেস্ক

মিশরের সাবেক প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসির ইন্তেকালে বিবৃতি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। সংগঠনটির নেতা ইসমাইল হানিয়ে বুধবার গাজায় এক জনসভায় বলেন, মিশরের প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট প্রয়াত মোহাম্মদ মুরসি চিরদিন আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন। কারণ তার হৃদয়ে ছিল ফিলিস্তিনের প্রতি অকুণ্ঠ ভালেবাসা।

আরও পড়ুন : মিশরের গণমাধ্যমগুলোতে নেই মুরসিকে নিয়ে কোনো আলোচনা, মাত্র ৪২ শব্দে সারা হয়েছে তাঁর মৃত্যুর খবর প্রচারের দায়

ইসমাইল হানিয়ে বলেন, প্রেসিডেন্ট হওয়ার পরও মুরসির মনে-প্রাণে ছিল ফিলিস্তিন। ২০১২ সালে ইহুদিবাদী দখলদার ইসরাইল যখন গাজায় নিরস্ত্র মানুষের ওপর হামলা শুরু করে, তখন মুরসির তৎপরতায় তা বন্ধ হয়। মুরসির মৃত্যুতে ফিলিস্তিনে তিন দিনের শোক দিবস ঘোষণা করা হয়।

আরও পড়ুন : মুহাম্মদ মুরসি : একজন মহানায়কের জীবনের খতিয়ান

আদালতে শুনানিকালে গত সোমবার কাঠগড়ায় ঢলে পড়েন ওই ব্রাদারহুড নেতা। এভাবেই বিনাচিকিৎসায় ২০ মিনিট পড়ে ছিলেন তিনি। পরে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

খবর : আনাদুলু

আগের সংবাদগুম হবার পর কীভাবে উদ্ধার হলেন সোহেল তাজের ভাগ্নে, কী বলছেন তিনি
পরবর্তি সংবাদআমেরিকায় হিজাব পরার ‘অপরাধে’ মুসলিম নারীর ওপর হামলা