দিনাজপুরে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

ফাতেহ ডেস্ক

দিনাজপুরের বিরল ও বোচাগঞ্জে বজ্রপাতে এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও একজন।

পুলিশ জানায়, গতরাতে বজ্রপাতের সময় বিরলের লক্ষ্মীরহাটে একটি মন্দিরের বারান্দায় আশ্রয় নেন সার্ণিক চন্দ্র, সুমন্ত চন্দ্র ও রঞ্জিত চন্দ্র। এসময় সেখানে বজ্রপাত হলে মারা যান সার্ণিক চন্দ্র ও সুমন্ত চন্দ্র।

আহত রঞ্জিত চন্দ্র রায়কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময় বজ্রপাতে মৃত্যু হয় বোচাগঞ্জ উপজেলার নাফানগর গোদাপুর গ্রামে মাহমুদা বেগমের।

আগের সংবাদভারতে আটক দুই বাংলাদেশির বিরুদ্ধে দেশেও মামলা রয়েছে
পরবর্তি সংবাদতিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬