তালেবানের হামলায় ২ মার্কিন সেনা নিহত

ফাতেহ ডেস্ক

আফগানিস্তানে তালেবানদের হামলায় দুই মার্কিন সেনা নিহত হয়েছে। মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো এ খবর দিয়েছে। গতকাল বুধবার ওয়ারদাক প্রদেশে এ হামলার ঘটনা ঘটে।

তালেবানদের সঙ্গে আমেরিকা যখন নতুন দফার আলোচনায় বসার প্রস্তুতি নিচ্ছে তখন দেশটিতে মার্কিন সেনা নিহতের ঘটনা ঘটলো। তবে সেনা নিহতের বিষয়ে ন্যাটো জোট বিস্তারিত কিছু বলেনি।

ন্যাটোর এক বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নীতি অনুসারে নিহত সেনাদের আত্মীয়-স্বজনকে জানানোর আগ পর্যন্ত ২৪ ঘণ্টা এসব সেনার পূর্ণাঙ্গ পরিচয় গোপন রাখা হবে।

এদিকে, তালবান এক বিবৃতিতে দাবি করেছে যে, ওয়ারদাক প্রদেশে সাইয়েদাবাদ এলাকায় আকস্মিক হামলার মাধ্যমে তারা দুই মার্কিন সেনাকে হত্যা করেছে। ন্যাটো এ দাবি সম্পর্কে কোনো মন্তব্য করেনি।

উল্লেখ্য, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর আকস্মিক আফগান সফরের ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে তার দেশের সেনা নিহত হলো।
আফগানিস্তান সফরে পম্পেও আশা করে বলেন, আগামী ১ সেপ্টেম্বরের আগেই তালেবানের সঙ্গে তারা শান্তি চুক্তি করতে পারবেন।

আগের সংবাদবরগুনায় কুপিয়ে হত্যার ঘটনায় সীমান্তে এলার্ট জারির নির্দেশ হাইকোর্টের
পরবর্তি সংবাদকাশ্মীরে তল্লাশির নামে ভারতীয় বাহিনীর হয়রানি : ১ স্বাধীনতাকামী নিহত