
ফাতেহ ডেস্ক
সচিবালয়ের ৬ নম্বর ভবনের ৭ তলায় পাট ও বস্ত্র মন্ত্রণালয়ে আগুন লাগার খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
আজ রবিবার আনুমানিক ৩টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট বিকেল ৩টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়ছে।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল শিকদার জানিয়েছেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা সম্ভব হয়নি। তবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
এর আগে আজ সকাল ১০ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে আগুন লেগেছিলো। তবে ঘণ্টা খনেক পরে সে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
