লিভারের জন্য ক্ষতিকর ৯টি অভ্যাস

ফাতেহ ডেস্ক

লিভার আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। আমাদের শরীরের যত ক্ষতিকারক টক্সিন জমে, তা শরীর থেকে ছেঁকে বের করে দেয় এই লিভার। লিভারের স্বাভাবিক কর্মক্ষমতা নষ্ট হলে শরীরে জমে যাওয়া টক্সিন শরীরেই থেকে যাবে। এর ফলে শরীরের একের পর এক অঙ্গপ্রত্যঙ্গ বিকল হতে শুরু করবে। তাই শরীর সুস্থ রাখতে লিভার সুস্থ রাখা অত্যন্ত জরুরী। কিন্তু অজান্তেই বেশ কয়েকটি অভ্যাস আমাদের লিভারের মারাত্মক ক্ষতি করে চলেছে।

চলুন জেনে নেওয়া যাক এমন ৯টি অভ্যাসের কথা, যেগুলি আমাদের অজান্তেই লিভারের মারাত্মক ক্ষতি করে চলেছে

১. সকালে ঘুম থেকে ওঠার পর দীর্ঘক্ষণ খাবার না খেয়ে থাকার অভ্যাস লিভারের জন্য অত্যন্ত ক্ষতিকর! দীর্ঘদিন ধরে এই অনিয়ম চলতে থাকলে লিভারের স্বাভাবিক কর্মক্ষমতাও কমে যায়।

২. অনেকেই সকালে ঘুম থেকে ওঠার পর আলসেমী করে পায়খানা-প্রস্রাব চেপে শুয়ে থাকেন। এই অভ্যাস লিভারের পক্ষে খুবই ক্ষতিকর। দীর্ঘদিন ধরে এ অভ্যাস ধরে রাখলে লিভারের কর্মক্ষমতা কমে যায়।

৩. অতিরিক্ত পরিমাণে ফলমূল বা কাঁচা সবজি খেলে সেইসব হজম করাতে পরিপাকতন্ত্রের উপর অতিরিক্ত চাপ পড়ে। এতে লিভারেও চাপ পড়ে।

৪. দেরী করে ঘুমাতে যাওয়া এবং দেরী করে ওঠা দুটিই লিভারের জন্য ক্ষতিকর। এই অভ্যাসের ফলে হজমজনিত নানা সমস্যা সৃষ্টি হয়।

৫. মাত্রাতিরিক্ত পরিমাণে ওষুধ খেলে লিভার নষ্ট হয়ে যেতে পারে৷ বিশেষ করে অতিরিক্ত পরিমাণে ব্যথা কমানোর ওষুধে লিভারের কর্মক্ষমতা ধীরে ধীরে হ্রাস পায়।

৬. অতিরিক্ত অ্যালকোহল পানের অভ্যাসে লিভার অকার্যকর হয়ে পড়ে।

৭. অতিরিক্ত তৈলাক্ত খাবার লিভারের জন্য খুবই ক্ষতিকর। দীর্ঘদিন ধরে এই ধরনের খাবার খাওয়ার অভ্যাস থাকলে লিভার স্বাভাবিক কর্মক্ষমতা হারিয়ে ফেলতে পারে।

৮. মাত্রাতিরিক্ত পরিমাণে খাওয়াদাওয়ার অভ্যাসও লিভারের পক্ষে ক্ষতিকর।

৯. ক্ষতিকর রাসায়নিক রঙ যুক্ত যে কোনও খাবার লিভারের জন্য বিপজ্জনক।

সূত্র : জি নিউজ

আগের সংবাদতুরস্কে শ্রেষ্ঠ শিক্ষার্থীর সম্মাননা পেলেন লক্ষ্মীপুরের রাশেদ
পরবর্তি সংবাদইমরান খানকে ক্রিকেট ব্যাট উপহার দিলেন ডোনাল্ড ট্রাম্প