বেসরকারি হজ এজেন্সিকে ধর্ম মন্ত্রণালয়ের জরুরি চিঠি

ফাতেহ ডেস্ক

বেসরকারি হজ এজেন্সিগুলোর প্রতি জরুরি চিঠি পাঠিয়েছে ধর্ম মন্ত্রণালয়। মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শিব্বির আহমদ উসমানী স্বাক্ষরিত চিঠিটি পাঠানো হয়।

চিঠিতে হজযাত্রী পাঠানো সংক্রান্ত বিমানের টিকিট ক্রয়, ভিসা প্রসেসিং ও অন্যান্য যাবতীয় অসম্পূর্ণ কাজ আগামী ২৯ জুলাইয়ের মধ্যে আবশ্যিকভাবে সম্পন্ন করতে অনুরোধ জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, এ সময়ের মধ্যে কার্যক্রম অসম্পূর্ণ থাকলে তা সংশ্লিষ্ট এজেন্সির দায়িত্ব পালনে অবহেলা হিসেবে গণ্য হবে। একই সঙ্গে চলতি বছর হজ পালনে ইচ্ছুক যাত্রীদের যাবতীয় কার্যক্রম সংশ্লিষ্ট এজেন্সি ইতোমধ্যে সম্পন্ন করেছে কি না- তা মন্ত্রণালয়কে নিশ্চিত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয় চিঠিতে।

চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা এক লাখ ২৬ হাজার ৯২৩ জন। চাঁদ দেখা সাপেক্ষে এ বছর হজ অনুষ্ঠিত হবে ১০ আগস্ট।

আগের সংবাদ‘ বামপন্থী আন্দোলন কখনো পার্লামেন্টে বসে সফল হতে পারে না’
পরবর্তি সংবাদডেঙ্গু মশা দমনে লন্ডন থেকে আমদানি করা হবে ‘ভদ্র মশা