মোবাইল আসক্তির কারণে বাড়ছে দাম্পত্য কলহ : ইউগভ

ফাতেহ ডেস্ক

ফোনের আসক্তির কারণে দাম্পত্য কলহ বেড়েছে বলে দাবি ইন্টারন্যাশনাল ইন্টারনেট-বেজড মার্কেট রিসার্চ ও ডাটা অ্যানালাইসিস ফার্ম ‘ইউগভ’ এর।

দাম্পত্য কলহের কারণ অনুসন্ধান করতে গিয়ে দেখা গেছে, এক তৃতীয়াংশই সঙ্গীর অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের কারণে নিজেকে অবহেলিত ভাবছে ও সন্দেহবাতিকগ্রস্ত হচ্ছে। স্বামী-স্ত্রীর সম্পর্ক ভালো রাখার জন্য একান্ত সময় কাটানো প্রয়োজন। মোবাইলের কারণে তা হচ্ছে না। মোবাইলের অতিরিক্ত ব্যবহারে হুমকির মুখে পড়েছে দাম্পত্য সম্পর্ক।

ইউগভ এর গবেষণা বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের পাশাপাশি ওয়েবসিরিজের প্রতি আসক্তি বাড়ছে অনেকের। এছাড়া গেম খেলার দিকেই বেশি মনোযোগ দেওয়া-ই কাল হচ্ছে সম্পর্কের জন্য।

আগের সংবাদসৌদি পৌঁছেছেন ৯৭ হাজার ৩১২ হজযাত্রী
পরবর্তি সংবাদট্রাম্প প্রশাসন ছাড়ছেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক ড্যান কোটস