
ফাতেহ ডেস্ক
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এবার মারা গেলেন রাজধানীর খিলগাঁও তালতলা এলাকার এক মাদরাসাশিক্ষক। টানা চারদিন ধরে ডেঙ্গু জ্বরে ভোগে আজ বুধবার দুপুর ১১টার দিকে একটি হসপিটালে তিনি ইন্তেকাল করেন।
মৃত ওই মাদরাসা-শিক্ষকের নাম জনাব জুলফিকার হায়দার। আল-জামিয়াতুল ইসলামিয়া মিসবাহুল উলুম তালতলা মাদরাসার প্রবীণ শিক্ষক ছিলেন তিনি।
তাঁর মৃত্যুর বিষয়টি ফাতেহ টোয়েন্টি ফোরকে নিশ্চিত করেছেন তালতলা মাদরাসার নাজিমে তালিমাত মাওলানা যাকারিয়া আবদুল্লাহ। এ সময় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে সবার কাছে দোআ চান।
আজ বাদ আসর তালতলার স্থানীয় মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
এইচআর/
