
১ম ভুল ধারণা
এডিস মশা হাঁটুর উপরে উড়তে পারেনা বা কামড়ায় না।
এডিস মশাকে সর্বোচ্চ ২০০ মিটার উচ্চতায়ও উঠতে দেখা গেছে। হাঁটুর উপরে উঠতে না পারলে এই মশা দুই তলাতেই উঠতে পারতোনা। অথচ ২১ তলায়ও এই মশাকে ডিম পাড়তে দেখা যায়।
তবে যেকোন মশা-ই মোটামুটি বেগ সম্বলিত বাতাসের বিপরীতে উড়ে উপরে উঠতে পারে না। কিন্তু হাইরাইজ বিল্ডিংএ উঠতে বিল্ডিং এর ভেতরেই এরা প্রচুর স্পেস পেয়ে যায়।
সাধারণত, বাসা-বাড়িতে ফ্যান চালানো থাকলে বাতাসের বিপরীতে ফ্লোর থেকে হাঁটু দুরত্বের উপরে উঠতে এদের বেগ পেতে হয়। তাই হাঁটুর নীচেই বেশী কামড়ায়।
এছাড়া গবেষণায় দেখা গেছে, এরা যেই রিসেপ্টরের মাধ্যমে টার্গেট আইডেন্টিফাই করে তাতে হাঁটুর নীচটা সহজে ধরা পড়ে। তবে শরীরের যে কোন অংশেই এরা আক্রমণ করতে পারে।
২য় ভুল ধারণা
এরা কেবল দিনের বেলায় কামড়ায়।
মূলত এরা দিনের আলোয় বেশী কামড়ায়। রাতেও কামড়ায়, তবে কম। সুতরাং রাতের বেলায় অবহেলা করার মানে নাই।
