
আন্তর্জাতিক ডেস্ক
মিসরের রাজধানী কায়রোতে ভয়াবহ বিস্ফোরণে নিহত হয়েছেন অন্তত ১৭ জন। আর আহত হয়েছেন আরও কমপক্ষে ৩২ জন। কায়রোর ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের বাইরে বিপরীতমুখী চারটি গাড়ির সংঘর্ষে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে সোমবার সকালে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। খবর রয়টার্স।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়, কায়রোর রাস্তায় বিপরীত দিকে থেকে আসা একটি গাড়ির সঙ্গে আরও তিনটি গাড়ির সংঘর্ষের ফলে এ বিস্ফোরণ ঘটে।
ইতোমধ্যে এ বিস্ফোরণের তদন্তে নেমেছেন মিসরের পাবলিক প্রসিকিউটর।
