
আন্তর্জাতিক ডেস্ক
কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেয়ায় তীব্র নিন্দা জানালেন ভারতের নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. অমর্ত্য সেন। খবর এনডিটিভির।
সোমবার ভারতীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলে সরকারি সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন নোবেলজয়ী এ অর্থনীতিবিদ। তিনি বলেন, বিশেষ মর্যাদা বাতিলে কাশ্মীরের জনগণের গণতান্ত্রিক অধিকার খর্ব হয়েছে। এর মধ্য দিয়ে পুরো বিশ্বে বৃহৎ গণতান্ত্রিক দেশ হিসেবে ভারতের সম্মান ম্লান হয়েছে।
কাশ্মীরে জমি কেনা প্রসঙ্গে অমর্ত্য সেন বলেন, এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার কাশ্মীরের বাসিন্দাদের। এ ছাড়া জম্মু-কাশ্মীরের রাজনৈতিক নেতাদের গ্রেফতার করায় সরকারের কঠোর সমালোচনা করেন অর্মত্য সেন।
