সেনা ঘাঁটি নির্মাণের জন্য ফিলিস্তিনের কৃষিজমি ধ্বংস করছে ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক

নতুন সেনা ঘাঁটি নির্মাণের জন্য ফিলিস্তিনের পশ্চিম তীরে বসবাসরত মুসলমানদের কৃষিজমি দখল করছে ইসরাইল। ঘাঁটি নির্মাণের প্রস্তুতি হিসেবে মুসলমানদের কৃষিজমি ধ্বংস করছে তারা। খবর আনাদলু আরবির।

বেথেলহামের প্রাচীর প্রতিরোধ এবং নিষ্পত্তি বিভাগের সরকারি কর্মকর্তা হাসান বারিজা জানান, শহরের পশ্চিমাঞ্চলের বাইতে জালা এলাকার অনেক কৃষিজমি ধ্বংস করে দেয়ার কাজে ইসরাইলের বেসামরিক লোকদের বড় একটি অংশ সেখানে জড়ো হয়েছে। নিজেদের কাজের সুবিধার্থে সেখানে তারা অস্থায়ী তাবুও স্থাপন করেছে। নিজেদের থাকার বন্দোবস্ত করতে একইসঙ্গে এখানে নতুন রাস্তা নির্মাণ, পানি এবং বিদ্যুতের লাইনও সরবরাহ করেছে ইসরাইলি কর্তৃপক্ষ।

ওই কর্মকর্তা জানান, এই জমি মূলত বাইতে জালায় বসবাসরত ফিলিস্তিনি মুসলমানদের; যে এলাকাটি ইসরাইল এবং ফিলিস্তিনের মধ্যে চুক্তিভূক্ত বিশেষ জমির অন্তর্ভুক্ত।

আগের সংবাদ৪ সেপ্টেম্বর : ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা
পরবর্তি সংবাদমহাসড়ক থেকে টোল আদায়ের নির্দেশ প্রধানমন্ত্রীর