পশ্চিমবঙ্গেও এনআরসি হবে, এটা বিজেপির সিদ্ধান্ত : স্মৃতি ইরানি

আন্তর্জাতিক ডেস্ক

পশ্চিমবঙ্গের মুখ্যন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন নাগরিকপঞ্জির (এনআরসি) বিরুদ্ধে রাস্তায় নামার প্রস্তুতি নিচ্ছেন, তখন সেখানে এসে ভারতের কেন্দ্রীয়মন্ত্রী স্মৃতি ইরানি ফের স্পষ্ট করে দিলেন, পশ্চিমবঙ্গে নাগরিকপঞ্জি করার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ সরকার।

মোদী সরকারের ১০০ দিন উপলক্ষে মঙ্গলবার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হন স্মৃতি ইরানি। তুলে ধরেন ১০০ দিনে মোদী সরকারের সাফল্যের খতিয়ান। কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ বিলোপ থেকে নাগরিকপঞ্জি— সবই সরকারের সাফল্য হিসেবে ব্যাখ্যা করেন স্মৃতি। এবার স্মৃতি বলেন, ‘অনুপ্রবেশকারীদের আটকাতে পশ্চিমবঙ্গসহ গোটা দেশেই নাগরিকপঞ্জি হবে। এটা বিজেপির ঘোষিত সিদ্ধান্ত।’

অন্যদিকে, যে প্রক্রিয়ায় আসামে নাগরিকপঞ্জি হয়েছে তার বিরোধিতা করে বৃহস্পতিবার সিথি থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করবে তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও সেই মিছিলে যোগ দেওয়ার কথা। ইতোমধ্যেই জাতীয় নাগরিকপঞ্জির প্রতিবাদে রাজ্যের ব্লকে ব্লকে মিছিল এবং সভা করেছে তৃণমূল। বিধানসভাতেও নাগরিকপঞ্জির বিরুদ্ধে বিরোধী বাম ও কংগ্রেসের সঙ্গে তৃণমূল ঐক্যমত্য হয়ে প্রস্তাব পাশ করেছে। আনন্দবাজার।

আগের সংবাদইরাকে তাজিয়া মিছিলে পদদলিত নিহত হয়ে ৩১
পরবর্তি সংবাদহামাসের গুলিতে ভূপাতিত ইসরাইলি ড্রোন