সপ্তম শ্রেণির ছাত্রীকে বাল্যবিয়ে দেওয়ার ‘অপরাধে’ বাবা কারাগারে

ফাতেহ ডেস্ক

সপ্তম শ্রেণির ছাত্রীকে বাল্যবিয়ে দেয়ায় বাবাকে সাতদিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শেরপুরের নকলা উপজেলায় এ ঘটনা ঘটে।

শনিবার দুপুরে দণ্ডপ্রাপ্ত বাবা রফিকুল ইসলামকে (৪০) জেলা কারাগারে পাঠানো হয়েছে। তিনি ওই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। এর আগে শুক্রবার রাত ৮টার দিকে নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রফিকুল ইসলামকে কারাদণ্ড দেয়া হয়।

নকলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন শাহ বলেন, অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে দেয়ায় বাবা রফিকুল ইসলামকে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আাদলত।

ওসি বলেন, বাবা রফিকুল ইসলাম তার অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে দিচ্ছেন এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে কনের বাড়িতে হাজির হন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান। ইউএনওর আগমনের সংবাদ পেয়ে বরপক্ষ পালিয়ে গেলেও কনের বাবা রফিকুল ইসলামকে আটক করে উপজেলা পরিষদে আনা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কনের বাবা রফিকুল ইসলামকে সাতদিনের কারাদণ্ড দেয়া হয়। শনিবার তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আগের সংবাদ‘নির্মিতব্য মডেল মসজিদগুলো মূল্যবোধ সম্পন্ন প্রজন্ম গড়তে ভূমিকা রাখবে’
পরবর্তি সংবাদবাংলাদেশে ১০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা সংযুক্ত আরব আমিরাতের